এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। যা শেষ হবে আগামী ৮ আগস্ট। এছাড়া আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সই করা ওই রুটিনে বলা হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি