৩ আগস্ট ২০২৬

এক বছর পর কারাগার থেকে মুক্ত হলেন মালির সাবেক প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
এক বছর পর কারাগার থেকে মুক্ত হলেন মালির সাবেক প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  এক বছরের কারাভোগের পর মুক্তি পেয়েছেন মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা। গেল ১ আগস্ট কুলকরো সিভিল কারাগার থেকে মুক্তি পান তিনি।নিজেই ফেসবুকে এক ভিডিও বার্তায় কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুসা মারা। খবর রয়টার্স২০২৫ সালের জুলাই মাসে সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে সরকারের সমালোচনা করেন। পোস্টে তিনি কারাগারে থাকা বিরোধী রাজনৈতিক কর্মীদের ‘বিবেকের বন্দি’ হিসেবে উল্লেখ করে সংহতি জানান।এই পোস্টের জেরেই ১ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়। এতে  ২০২৫ সালের অক্টোবরে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।  দুই বছরের সাজার মধ্যে এক বছর ছিল সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড (যা তিনি ভোগ করেছেন) এবং বাকি এক বছর প্রবেশন বা স্থগিত সাজা হিসেবে বহাল থাকবে।মালির বর্তমান সামরিক শাসক আসিম গোইতার সরকারের সমালোচনা করা হাতেগোনা কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে মারা অন্যতম।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি