১৬ এপ্রিল ২০২৬

এক বছরে বেজোসের আজীবন দানকে ছাড়িয়ে গেল সাবেক স্ত্রীর অনুদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
এক বছরে বেজোসের আজীবন দানকে ছাড়িয়ে গেল সাবেক স্ত্রীর অনুদান

জেফ বেজোস ও তার সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট।

বাংলাপ্রেস ডেস্ক:   অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ও বিশিষ্ট দাতা ম্যাকেঞ্জি স্কট বয়স্ক ও ঘরবন্দি মানুষের সহায়তায় নিয়োজিত সংস্থা ‘মিলস অন হুইলস আমেরিকা’-কে ৭ কোটি (৭০ মিলিয়ন) মার্কিন ডলার অনুদান দিয়েছেন। 

সম্পূর্ণ শর্তহীনভাবে দেওয়া এই অর্থ সংস্থাটির দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে- যা প্রবীণদের খাবার সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে কাজ করে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুদান এমন এক সময়ে এলো যখন প্রায় ১ কোটি ৪০ লাখ প্রবীণ নাগরিক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ৫৬ শতাংশ প্রবীণ একাকীত্ব অনুভব করছেন। এই একাকীত্বকে বর্তমানে একটি ‘জাতীয় মহামারি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

সম্প্রতি ম্যাকেঞ্জি স্কট অ্যামাজনে তার শেয়ারের পরিমাণ ৪২ শতাংশ কমিয়ে দিয়েছেন। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর এটিই তার সবচেয়ে বড় শেয়ার বিক্রির ঘটনা। মূলত জনহিতকর কাজের তহবিল সংগ্রহের জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

৫৬ বছর বয়সি এই দানবীর বর্তমানে তার প্ল্যাটফর্ম ‘ইয়েল্ড গিভিং’-এর মাধ্যমে ২০২০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২৬ বিলিয়ন ডলার দান করেছেন। কেবল ২০২৫ সালেই তিনি ৭.২ বিলিয়ন ডলার দান করেন, যা তার মোট সম্পদের প্রায় ৪৬ শতাংশ। 

ম্যাকেঞ্জি স্কটের দানের তালিকাও অত্যন্ত বৈচিত্র্যময়। 

গত সপ্তাহে মিনেসোটার রেড লেক নেশন কলেজকে ৭ মিলিয়ন ডলার এবং এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটিসহ অন্যান্য কৃষ্ণাঙ্গ অধ্যুষিত কলেজগুলোতে ১ বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছেন তিনি। 

আবাসন সমস্যা সমাধানে ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’-কে দিয়েছেন ৪৩৬ মিলিয়ন ডলার। ক্রান্তীয় বন উজাড় রোধে ‘ফরেস্ট, পিপল, ক্লাইমেট’ কোলাবোরেটিভ-কে ৯০ মিলিয়ন ডলার প্রদান করেছেন। আর গার্ল স্কাউটস অব ইউএসএ পেয়েছে প্রায় ৮৪.৫ মিলিয়ন ডলার। 

সাম্প্রতিককালীন ম্যাকেঞ্জি স্কটের এই দানশীলতা বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। যেখানে ফোর্বসের তথ্যমতে, জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ তাদের সারাজীবনে প্রায় ৪.৭ বিলিয়ন ডলার দান করেছেন, সেখানে স্কট গত কয়েক বছরেই তাকে ছাড়িয়ে গেছেন।  সূত্র: এনডিটিভি 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি