এক লাফে ৮০ শতাংশ বাড়ল জেট ফুয়েলের দাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক লাফে প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
তেলের দাম বাড়াতে আজ ভার্চুয়ালি জরুরি সভা শেষে নতুন এই দাম নির্ধারণ করা হয়। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি’র পক্ষ থেকে জানানো হয়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ার হার প্রায় ৭৯ শতাংশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি