২০ সেপ্টেম্বর ২০২৬

এক রাতেই রাশিয়ায় ১১০০ ড্রোন হামলা ইউক্রেনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ এএম
এক রাতেই রাশিয়ায় ১১০০ ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ায় রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ায় রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর)  এ তথ্য জানিয়েছেন। মস্কোর মেয়র এ হামলাকে রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন। খবর সামা টিভির

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এবং ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১ হাজার ১০০টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে যাওয়ার সময় ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে বলেও জানান তিনি।

রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে এ হামলা চালানো হয়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন।

এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও সুসংহত হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। কারণ তার নীতির বিরুদ্ধে সংগঠিত বিরোধিতাও খুব কম।

এদিকে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলেও ভোটগ্রহণ করেছে। মস্কো এসব অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াতেও ভোট হয়েছে। ইউক্রেন এই ভোটগ্রহণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

মেয়র সোবিয়ানিন বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছিল। তবে তিনি দাবি করেন, হামলা নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারেনি।
বিপি>টিডি 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি