৫ আগস্ট ২০২৬

একাই ৪৩ দিনে প্রশান্ত মহাসাগর পাড়ি, নতুন বিশ্বরেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
একাই ৪৩ দিনে প্রশান্ত মহাসাগর পাড়ি, নতুন বিশ্বরেকর্ড

মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার।  তিনি প্রথম কোনো মার্কিন নারী হিসেবে কোনো ধরনের সহায়তা ছাড়াই এককভাবে এই যাত্রা সম্পন্ন করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মাইলের এই দীর্ঘ সমুদ্রযাত্রা তিনি একাই শেষ করেন।

গত ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে ২১ ফুট দীর্ঘ একটি নৌকায় যাত্রা শুরু করেন ফেন্ডলার। টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট ভ্রমণের পর তিনি ৩ জুলাই রাতে হাওয়াই উপকূলে পৌঁছান।

এই কৃতিত্বের মাধ্যমে তিনি নারীদের আগের ৮৬ দিনের রেকর্ড ভেঙেছেন। একই সঙ্গে এই রুটে পুরুষদের দ্রুততম ৫২ দিনের রেকর্ডও অতিক্রম করে সবচেয়ে কম সময়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার নতুন ইতিহাস গড়েছেন।

এ ছাড়া এই রুট এককভাবে সফলভাবে অতিক্রম করা সর্বকনিষ্ঠ নারীও এখন কেলসি ফেন্ডলার। সূত্র: সামা টিভি

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি