এমন হলে কেমন হতো
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
এমন হলে কেমন হতো
- সাবেদ সাথী
এমন হলে কেমন হতো
একদিন বিকেল বেলা
মেটাতে সংলাপী খেলা
খালেদা হাসিনার বাড়ি যেতো।
দু’জনার মিটতো কিছু দ্বন্দ্ব
নিন্দুকেরও মুখটা হতো বন্ধ।
এমন হলে কেমন হতো
একদিন হঠাৎ রাতে
গণতান্ত্রিক ডিনার খেতে
হাসিনা খালেদার বাড়ি যেতো।
চাটুকারদের খেলা হতো শেষ
জনগণও খুশি হতো বেশ।
এমন ঘটনা কী ঘটবে
মেটাতে মনের খেদ
দেখাতে নিজের জেদ
দেশটাকে শ্মশান ওরা করবে।
আসছে দেশে আবার ভোট
গোপনেই একটা হবে জোট।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি