৩ এপ্রিল ২০২৬

এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ মতিউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ মতিউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার সন্ধ্যায় বালুয়া পাড়া মোঃ মজিবুর ভেন্ডারের বাসার আঙ্গিনায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক মাস্টার। পরে পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোসারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মতিউর রহমান। এ সময় তিনি বর্তমান আওয়ামীলীগ সরকারের ডিজিটাল থেকে  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার যুগ যুগান্তকারী প্রচেষ্টার কথা তুলে ধরেন। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান,  উপজেলা ভাইসচেয়ারম ও সাবেক সাংসদ মরহুম নজরুল ইসলাম সরকারের সহোদর ছোটভাই মোঃ সিরাজুল ইসলাম সরকার, দাপুনিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ কেনু,সহনাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, এক্স আরমী শেখ চান,পাছার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল্লাহ, ও অচিন্তপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি