৩ নভেম্বর ২০২৬

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা, দলে জায়গা পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা, দলে জায়গা পেলেন যারা

বাংলাপ্রেস ডেস্ক:  এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ 'এ' দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।

বাংলাদেশ 'এ' দল : 

নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো: রিজওয়ান, মো: সাইফউদ্দিন, মো: জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি