২ নভেম্বর ২০২৬

লিসান্দ্রোকে পেতে বার্সার নতুন শর্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
লিসান্দ্রোকে পেতে বার্সার নতুন শর্ত

বাংলাপ্রেস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা। রক্ষণভাগের দুর্বলতা কাটাতে আগামী জানুয়ারির দলবদলে নতুন সেন্টারব্যাক খুঁজছে কাতালান ক্লাবটি।

তবে লিসান্দ্রোকে পেতে হলে ম্যানচেস্টার ইউনাইটেডকে একটি শর্ত মানতে হবে। বার্সেলোনার চাওয়া, অভিজ্ঞ এই ডিফেন্ডারকে কম দামে ছাড়তে হবে ইংলিশ ক্লাবটিকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'স্পোর্ত'-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, লিসান্দ্রোর পরিস্থিতির ওপর নজর রাখছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো। জানুয়ারির দলবদলে সম্ভাব্য সেন্টারব্যাকদের তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলারকে রেখেছে ক্লাবটি। তবে তাকে দলে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা আর্থিক সংকট। গ্রীষ্মের দলবদলে একাধিক খেলোয়াড় দলে ভেড়ানোর পর নতুন করে বড় অঙ্কের অর্থ ব্যয় করার সামর্থ্য নেই বার্সেলোনার। ফলে লিসান্দ্রোকে পেতে হলে সাশ্রয়ী চুক্তির দিকেই ঝুঁকতে হবে তাদের।

ক্লাবটির আর্থিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন বার্সেলোনার কোষাধ্যক্ষ ফেরান অলিভে। তিনি জানিয়েছেন, কিছু অর্থ উদ্বৃত্ত থাকলেও তা খুবই সীমিত। তার ভাষায়, ক্লাবের হাতে রয়েছে মাত্র ৩০ থেকে ৪০ লাখ ইউরো। নতুন কাউকে দলে নিতে হলে আগে বর্তমান স্কোয়াড থেকে একজন খেলোয়াড় বিক্রি করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে রক্ষণভাগে একের পর এক চোটের কারণে বিপাকে পড়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েছেন এরিক গার্সিয়া, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও হাভি এসপার্ত। ফলে রক্ষণ সামলাতে একজন অভিজ্ঞ সেন্টারব্যাকের প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। এই পরিস্থিতিতে লিসান্দ্রোকে সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২৮ বছর বয়সি এই ডিফেন্ডারের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির। জানুয়ারিতে তাকে বিক্রি করতে পারলে ইউনাইটেডও আর্থিকভাবে লাভবান হতে পারে। অন্যদিকে কম খরচে বাঁ পায়ের দক্ষ ও অভিজ্ঞ একজন ডিফেন্ডার পাওয়ার সুযোগ দেখছে বার্সেলোনা।

তবে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা কিংবা চুক্তির খবর পাওয়া যায়নি।

এদিকে মাঠের পারফরম্যান্সেও খুব একটা স্বস্তিতে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে দলটি। সর্বশেষ চেলসির বিপক্ষে ম্যাচেও হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েন লিসান্দ্রো। মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ওই ম্যাচে হারও এড়াতে পারেনি ইউনাইটেড।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি