৩ নভেম্বর ২০২৬

রোনালদোর অধরা রেকর্ডের কাছাকাছি মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
রোনালদোর অধরা রেকর্ডের কাছাকাছি মেসি

বাংলাপ্রেস ডেস্ক:  ক্যারিয়ার সায়াহ্নে এসে যেন আবারও লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই জমে উঠেছে। নতুন নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দুজনেই। তবে মেসি এবার এমন এক রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, যা রোনালদোর পক্ষেও আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মেসি দাঁড়িয়ে আছেন ১৪০০ গোল ও অ্যাসিস্টর দুয়ারে।

ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতাও ধরে রেখেছেন তিনি। এই পারফর্ম্যান্সের পর গোটা ক্যারিয়ারে তার গোল ও অ্যাসিস্ট সংখ্যা গিয়ে ঠেকেছে ১৩৬৫-এ।

তার ঠিক পেছনে আছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার সঙ্গে মেসির ব্যবধানটা এখন ১১৯ গোল-অ্যাসিস্টের। 

মেসির সর্বশেষ গোলের পর তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭। অ্যাসিস্ট করেছেন ৪২৮টি। সব মিলিয়ে তার গোল অবদান ১ হাজার ৩৬৫।

অন্যদিকে রোনালদোর গোল সংখ্যা ৯৮৫। অ্যাসিস্ট ২৬১টি। সব মিলিয়ে তার গোল অবদান ১ হাজার ২৪৬।

এই হিসাবে মেসি এখন রোনালদোর চেয়ে ১১৯ অবদানে এগিয়ে। ক্যারিয়ারে ১ হাজার ৪০০ গোল অবদানের মাইলফলক ছুঁতে তার দরকার আর ৩৫টি। সেই লক্ষ্য পূরণ হলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১ হাজার ৪০০ অবদানে পৌঁছানো প্রথম খেলোয়াড় হবেন তিনি।

রোনালদো সম্প্রতি আল নাসরের হয়ে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। গোলের সংখ্যায় এখনো তিনিই এগিয়ে। তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবস্থান সবার ওপরে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি