১৭ অক্টোবর ২০২৬

এভারটনকে উড়িয়ে দাপুটে জয় চেলসির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
এভারটনকে উড়িয়ে দাপুটে জয় চেলসির

বাংলাপ্রেস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে চেলসি। নিজেদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরে যায় ব্লুজদের কাছে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে নিজেদের অবস্থান মজবুত করল লন্ডনের ক্লাবটি।  

শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেলসির হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো।

টানটান উত্তেজনার প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ডেডলক ভাঙেন নেতো।

৪৬তম মিনিটে জোররেল হাতোর চমৎকার পাস থেকে বল পেয়ে এভারটনের জালে বল পাঠান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে চেলসি। 

এরপর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ফ্রি-কিক থেকে আসা ফিরতি বলে বাঁ পায়ের দারুণ শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন নেতো।

তবে এই আনন্দের দিনে চেলসি শিবিরে একটি বড় ধাক্কা লেগেছে।

ম্যাচের ৭৫তম মিনিটে এভারটন ডিফেন্ডার জ্যারড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। চোট এতটাই গুরুতর ছিল যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তার স্থলাভিষিক্ত হন বেলজিয়ান তরুন গোলরক্ষক মাইক পেন্ডার্স।

দাপুটে জয়ের পর ৭ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই থমকে রইল এভারটন।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি