১৭ অক্টোবর ২০২৬

সিরিজের বাকি অংশে নেই লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম
সিরিজের বাকি অংশে নেই লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ

লিটন দাস। ছবি: ফেসবুক

বাংলাপ্রেস ডেস্ক:  আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে লিটন দাসই এসেছিলেন। এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হওয়ার কথা ছিল তার। কিন্তু আজ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে নামলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল, এই ম্যাচে খেলছেন না লিটন; দলকে নেতৃত্ব দেবেন হৃদয়।

এবার এল আরো বড় দুঃসংবাদ। শুধু এই ম্যাচ নয়; চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম।

বায়েজীদুল বলেছেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে (নিতম্বের সংযোগস্থল বা উরুসন্ধি) অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল সে।

তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

লিটন না থাকায় আজ উইকেটকিপার হিসেবে খেলছেন নুরুল হাসান সোহান। 
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি