ফারহানা পলি'র কবিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যদি দাও
-ফারহানা পলি
যে বহতা নদী তাকে চলার পথ দিতে হবে
যে উজ্জ্বল সূর্য তাকে জ্বলতে দিতে হবে
যে ফুল হেসে উঠে তাকে দুলতে দিতে হবে
যে আজকের শিশু তাকে পূর্ণ যৌবন দিতে হবে
আর কিছু দাও বা না দাও
একটা নতুন পৃথিবী সবুজে সবুজ দিতে হবে
একটা জীবনে মানুষকে তার পরিচয় পেতে হবে
আর কিছু পাও বা না পাও
এই জন্মের ঋণ এখানেই তা পরিশোধ করে যেতে হবে
এই সমাজের উঁচু - নিচু শ্রেণী বিভেদ ভেঙে দিতে হবে
যে জ্বলজ্বলে চাঁদ তাকে তাঁরার মেলা দিতে হবে
যে ভাসমান মেঘ তাকে সমস্ত আকাশ দিতে হবে
আর কিছু দাও বা না দাও
প্রতিটি ভোরের দূর্বাঘাসে শিশির বিন্দু দিতে হবে
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি