৩০ এপ্রিল ২০২৬

সরবরাহ শঙ্কা

ফের বাড়ছে জ্বালানি তেলের দাম বিশ্বজুড়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম
ফের বাড়ছে জ্বালানি তেলের দাম বিশ্বজুড়ে

তেলের দাম বৃদ্ধির

বাংলাপ্রেস ডেস্ক:   মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে  ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।  টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল। 

অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫.৮ শতাংশ বেড়েছিল।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি