ফিলিস্তিনিদের সহায়তায় আরও ১৩ মিলিয়ন ডলার দিচ্ছে নরওয়ে
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত ১৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি ২৮ লাখ টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে ফিলিস্তিনি সরকারি খাতের বাজেট সহায়তাও রয়েছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্ত এইডে এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনেরও সমালোচনা করেন। আন্তর্জাতিক আইনের অধীনে এসব বসতি অবৈধ বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। দেশটি বর্তমানে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা দেশগুলোর সমন্বয়কারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গ্রিনল্যান্ডে দুটি বড় সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি