৪ এপ্রিল ২০২৬

ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১ মার্চ) সকাল ৭ টার সময়ে তিনি ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চেম্বারে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃতদেহ ফরিদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নেওয়ার পড়ে সেখানে সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধাঞ্জলি শেষে গোলপুকুর ড্রিমে জানাযা শেষে তাকে বাদ আসর আলিপুর গোরস্থানে দাফন করা হবে বলে বলে মরহুমের ভাই কবি মাজেদুল হক লিটু জানান। অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু দেওয়ানী আইনজীবী হিসেবে অল্প সময়ের মধ্যে বেশ সুখ্যাতি অর্জন করেন। রাজনীতিবিদ হিসেবেও তিনি বেশ পরিচ্ছন্ন ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি