ফরিদপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কে মাটি ফেলে রাস্তা নষ্ট করায় শনিবার (২৩ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের পাশে ভাটপাড়া নামক স্থানে অবস্থিত আল আলী ব্রিক্স ইটভাটা মালিককে ২০ হাজার টাকা ও এইচ ব্রিক্স ইটভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, ইটভাটা মালিকরা পাকা রাস্তায় মাটি ফেলে রাস্তা নষ্ট করার অপরাধে ১৮৬০ এর দন্ডবিধি ২৯২ ধারায় দুই ইটভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি