ফরিদপুরে হামের প্রকোপ, ৪ শিশুর মৃত্যু ও ২৯৮ জন আক্রান্ত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম রোগে মোট ২৯৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার (১৫ এপ্রিল) সকালে এক ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানায়।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর সদরে ১৪ জন, বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গা উপজেলায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, সালথায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন, নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।
এদিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৭ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি