ফুলবাড়ীতে ২ মণ গাঁজার চালানসহ সাবেক ইউপি সদস্য আটক
অভিযুক্তের শোয়ার ঘরের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ সাবেক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব-১৩। অভিযানে আটক আতিকুর রহমান নয়নের (৫০) বাড়ি থেকে প্রায় দুই মণ গাঁজা উদ্ধার করা হয়। নয়ন উপজেলার বালারহাট এলাকার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশি শেষে তার শোয়ার ঘরের খাটের নিচ থেকে এক মণ ৩৬ কেজি (৭৬ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা তৎপরতাসহ এ ধরনের অভিযান চলমান থাকবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি