২১ নভেম্বর ২০২৬

ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেলেন মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেলেন মামদানি

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সিটি হলের সংবাদকর্মীদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তার অ্যাকিলিস টেনডন (গোড়ালির পেছনে থাকা একটি মোটা ও শক্ত রগ) ছিঁড়ে গেছে। এ কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ চিকিৎসা বুট পরে থাকতে হবে।

৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্রাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন। এ সময় এক সাংবাদিক তার চোটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার রাতে ফুটবল খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

কী কারণে এমন চোট পেলেন, সে ব্যাখ্যায় খেলার আগে পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার বিষয়টিকেই দায়ী করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের এই তরুণ মেয়র বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’

তবে চোট পাওয়ার আগেই মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মামদানি। ফুটবলের প্রতি অনুরাগী এই মেয়র জানান, মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই একটি গোল করেছিলেন তিনি। তবে নিজের বয়সের কথা ভুলে গিয়েছিলেন বলেও মজা করে বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫ বছর।’

ম্যাচে তার দল সাংবাদিকদের দলকে হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্যস্ত কর্মসূচির জন্য পরিচিত মামদানি জানান, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে চিকিৎসার বুট পরে থাকতে হবে। আর পুরোপুরি সেরে উঠে ফুটবল মাঠে ফিরতে সময় লাগতে পারে প্রায় নয় মাস। সূত্র: এনডিটিভি

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি