২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানে পেট্রলের দাম কমল, ডিজেলে বাড়ল ২ রুপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
পাকিস্তানে পেট্রলের দাম কমল, ডিজেলে বাড়ল ২ রুপি

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তনের ফলে পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি মাত্র ১ রুপি কমিয়েছে সরকার। অন্যদিকে, ডিজেলের (এইচএসডি) দাম লিটারে ২ রুপি বাড়ানো হয়েছে।

 দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওজিআরএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জিও নিউজের খবরে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার পেট্রল বিক্রি হবে ৩২২ রুপিতে। আর ডিজেলের দাম হবে ৩৫৭ রুপি।

ওজিআরএ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।

জ্বালানি তেলের দামের স্বচ্ছতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিজেদের ওয়েবসাইটে প্রতিদিন পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ শুরু করেছে ওজিআরএ। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তান সরকার প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি