ট্রাম্পের বন্ধু হতে পারেন, আমাদের কাছে পুতিন খুনি’: জেলেনস্কি
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে সিএনএন-কে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকা হবে তা ট্রাম্পের বিষয়, তবে ইউক্রেনবাসীর কাছে তিনি শত্রু ও খুনি। জেলেনস্কির মতে, দিনরাত মানুষ হত্যার কারণে পুতিন বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই খুনি এবং তাকে ‘বন্ধু’ বললে তার ওপর যথেষ্ট চাপ পড়ে না।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। খারকিভে ১১ জন ও রিভনেতে একজন আহত হয়েছেন। এর আগে শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র ও চার শতাধিক ড্রোনের হামলায় অন্তত নয়জন প্রাণ হারান, যাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলেছেন জেলেনস্কি।
শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং তাদের সুসম্পর্ক ইতিবাচক। অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় ওয়ারশ একে মস্কোর ‘উসকানি’ বলেছে এবং ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: বিবিসি
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ইউক্রেনের রাজধানীতে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ‘বৃষ্টি’, নিহত ৮
সঙ্গীত একাডেমি