১৯ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড পেয়েছে কত পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম
ফ্যামিলি কার্ড পেয়েছে কত পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক:   প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ নগদ টাকা সহায়তা করা হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের এক আন্তর্জাতিক রোল মডেল। একইভাবে ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সংবলিত কৃষক কার্ড পেলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা উপকৃত হবেন।

তিনি বলেন, দায়িত্বগ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম বাড়ানো হবে।

মাহদী আমিন বলেন, সামনের দিনগুলোতেও যেকোনো ভুল-ত্রুটি আপনারা যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের ইতিবাচক উদ্যোগ ও জনকল্যাণমূলক পদক্ষেপে পাশে থাকবেন, এটিই আমাদের প্রত্যাশা। কারণ আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের সমৃদ্ধ করে। মুখপাত্র হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তার গ্রহণ ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগকে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা। 

উল্লেখ্য প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা নিজ নিজ দপ্তরসংক্রান্ত বিষয়ে যথারীতি বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যরা তাদের নির্বাচনি এলাকা ও সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিকভাবেই মতামত তুলে ধরবেন। আমাদের দায়িত্ব মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রম ও জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি