গাঁজা রফতানি বৈধ ঘোষণা করলো কলম্বিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ওষুধশিল্প ও অন্যান্য বাণিজ্যিক খাতে শুকনো গাঁজা রফতানি বৈধ ঘোষণা করলো কলম্বিয়া সরকার।
শুক্রবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি আজ্ঞাপত্রে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। এই আজ্ঞাপত্রে তুলে নেয়া হয় রফতানির ওপর আরোপিত সকল বিধিনিষেধ। পূরণ হলো দীর্ঘদিন ধরে দেশটির বিনিয়োগকারীদের করে আসা দাবি। দেশটির প্রেসিডেন্ট ইভান দুক বলেন, গাঁজাশিল্পে আন্তর্জাতিক বাজারে বড় ভূমিকা রাখতে পারবে কলম্বিয়া। শুধু রফতানি নয়, সম্প্রসারিত হবে দেশের মারিজুয়ানাভিত্তিক কসমেটিকস, খাবার এবং পানীয় শিল্প।
ধারণা করা হচ্ছে, শুধুমাত্র লাতিন আমেরিকায় রফতানি করে ৬ বিলিয়ন ডলার বার্ষিক আয় আসবে দেশটিতে। কলম্বিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ইসরায়েলের মত দেশগুলোতেও রয়েছে বাণিজ্যিকভাবে গাঁজা আমদান-রফতানির বিশাল বাজার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে পৌঁছেছে ৪৪ বছরের সর্বোচ্চে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি