২৯ অক্টোবর ২০২৬

ইসরায়েলে কে ক্ষমতায় এল, তা আমাদের ভাবনার বিষয় নয়’: হিজবুল্লাহ প্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
ইসরায়েলে কে ক্ষমতায় এল, তা আমাদের ভাবনার বিষয় নয়’: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ইসরায়েলের নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, দেশটির বিরুদ্ধে নিজেদের ‘প্রতিরোধ’ সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। তিনি বলেন, ‘ইসরায়েল কে শাসন করবে তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

তবে এটি পরিষ্কার যে তারা দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে না এবং তাদের অবশ্যই আমাদের ভূমি ছেড়ে যেতে হবে।’

বুধবার (২৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা জানান বলে নিশ্চিত করেছে আরব নিউজ।

প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে জানা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে সামান্য এগিয়ে থাকলেও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এই প্রসঙ্গে নাইম কাসেম বলেন, ‘ইসরায়েল কে শাসন করবে তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

তবে এটি পরিষ্কার যে তারা দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে না এবং তাদের অবশ্যই আমাদের ভূমি ছেড়ে যেতে হবে।’

তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসন অব্যাহত থাকবে, ততক্ষণ হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই এবং তাদের প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে।

২০২৩ সাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে লেবাননের রাজনীতিতে একসময় প্রভাবশালী থাকা হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে পড়ে। গত জুন মাসে লেবানন ও ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়।

চুক্তির শর্ত অনুযায়ী—হিজবুল্লাহকে নিরস্ত্র করা, অধিকৃত এলাকা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের নিয়মিত সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়।

তবে এরপরও ইসরায়েল লেবাননের বিতর্কিত এলাকায় বিক্ষিপ্ত হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও সরকারের এই নিরস্ত্রীকরণ পরিকল্পনা মেনে নিতে পরিষ্কারভাবে অস্বীকার করে আসছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি