২৯ অক্টোবর ২০২৬

পেন্টাগনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করলেন হেগসেথ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
পেন্টাগনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করলেন হেগসেথ

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি যখন বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনই এ সিদ্ধান্তের খবর সামনে এল।

বরখাস্ত হওয়ার আগে সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে এই পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও হেগসেথের উদ্যোগে অবসরে যেতে হয়েছিল।

সিলভিয়ার বিদায়ের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

এদিকে, সিলভিয়ার ৩২ বছরের সামরিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং যৌথ সামরিক বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের গৌরবময় সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎ জীবন ও নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’

সিলভিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। তবে এই বরখাস্তের সঙ্গে ইরান পরিস্থিতির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি