৪ এপ্রিল ২০২৬

গায়ে হাত তুললে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না : গয়েশ্বর চন্দ্র রায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গায়ে হাত তুললে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না : গয়েশ্বর চন্দ্র রায়
বাংলাপ্রেস ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন-নেতাকর্মীদের গায়ে হাত তুললে, বিএনপিও হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি আরও বলেন-প্রশাসন আর সরকার একসাথে একাকার হয়ে গেছে। সোমবার (১৬ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সভায় এসব বলেন গয়েশ্বর। তিনি বলেন, এই সরকারের সময় শেষ। তত্ত্বাবধায়ক সরকার এনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। নইলে সরকারকে কীভাবে টেনে নামাতে হয় সেটা জানা আছে বিএনপির। সভায় আগামী ২৫ জানুয়ারি সারাদেশে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, 'বিদ্যুৎ খাতে ডাকাতি করে, বিদেশে টাকা পাচার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে তারা। ডোনাল্ড লু বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। আগামীতে তারা অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ' বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি