৪ এপ্রিল ২০২৬

ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাবে ফ্রান্সে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:২০ পিএম
ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাবে ফ্রান্সে

দিনের আলো আরও দীর্ঘ সময় ধরে উপভোগ করতে এমন উদ্যোগ।

বাংলাপ্রেস ডেস্ক:   ফ্রান্সে আজ ২৯ মার্চ থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন সময় বা ডেলাইট সেভিং টাইম। প্রতি বছরের নিয়ম অনুযায়ী মার্চ মাসের শেষ রোববার রাত ২টা বাজতেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা করা হয়। এর ফলে দিনের আলো আরও দীর্ঘ সময় ধরে উপভোগ করা সম্ভব হবে।

গ্রীষ্মকালীন সময় চালুর মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক আলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং বিদ্যুৎ সাশ্রয় করা। দীর্ঘ দিনের আলো মানুষের দৈনন্দিন জীবনকে আরও সক্রিয় করে তোলে। অফিস শেষে মানুষ পার্ক, ক্যাফে, নদীর তীর কিংবা বিভিন্ন দর্শনীয় স্থানে বেশি সময় কাটানোর সুযোগ পায়। এই সময়ে ফ্রান্সের শহরগুলোতে এক ভিন্ন প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটানো, হাঁটাহাঁটি, সাইক্লিং এবং উন্মুক্ত আকাশের নিচে নানা সাংস্কৃতিক আয়োজন বেড়ে যায়। পাশাপাশি পর্যটকদের জন্যও এটি একটি সুবিধাজনক সময়, কারণ সূর্যাস্ত দেরিতে হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন।

ইতিহাস বলছে, গ্রীষ্মকালীন সময় প্রথম চালু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬ সালে, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে। পরে এটি বন্ধ হয়ে গেলেও ১৯৭৬ সালে ১৯৭৩ সালের তেল সংকটের প্রেক্ষাপটে আবার চালু করা হয়। এরপর থেকে ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একই নিয়ম অনুসরণ করে আসছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি