৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসা।

বাংলাপ্রেস ডেস্ক:  শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০১৩ সালের একটি এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ৮ লাখ ডলার ঘুস নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

এক প্রতিবদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সি রাজাপাকসাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে। ২৩০ কোটি ডলারের এয়ারবাস লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।

সিআইএবিওসি জানায়, চুক্তিটি নিশ্চিত করার জন্য ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, রাজাপাকসা তার অংশ হিসেবে ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন। আদালতকে জানানো হয়, একজন শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রাজাপাকসাকে নগদ অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। রাজাপাকসার আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়।

রাজাপাকসের আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়। গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধেও বিমান কেনার ঘটনায় ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা মার্চ মাসে তদন্তকারীদের জানান যে, তিনি প্রেসিডেন্টকে প্রায় পাঁচ লাখ ডলার ঘুস দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেফতার হওয়ার  ঠিক আগে চন্দ্রসেনাকে এক আত্মীয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি