১৮ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪৯ এএম
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি