৩ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জুয়েল সরকার জানান, দুজন হাসপাতালে আনার আগে ও দুজন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকৃত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুজন নিহত হন। গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি