২৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক— আমরা এটা চাই না। কোথাও কোথাও অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও কোথাও হয়নি। এই সমন্বয় তখন ছিল না এই বিগত শিক্ষা সময়ে।

তিনি বলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সময়ে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেশ সাজানো যায়। আমরা দেখেছি, তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, কীভাবে শিক্ষাকে দ্রুততর করা যায়, আধুনিক প্রযুক্তির তার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা যায় তিনি সে পরিকল্পনা নিয়েছিলেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি