২৮ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ামোদীদের বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাaইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি এবং টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি