২৮ নভেম্বর ২০২৬

সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম
সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস

বাংলাপ্রেস ডেস্ক: সাভারে পৃথক স্থানে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার (২৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  অপরদিকে, ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে বলে জানান তিনি।

এ ছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, রাত ৩টা ১৫ মিনিটে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি