৪ এপ্রিল ২০২৬

গৌরীপুর-৩, আসনে সংসদ সদস্য হিসেবে সোমনাথ সাহার প্রার্থীতা ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গৌরীপুর-৩, আসনে সংসদ সদস্য হিসেবে সোমনাথ সাহার প্রার্থীতা ঘোষণা
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা করেন তিনি। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে সোমনাথ সাহা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা তুলে ধরেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি। এতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর কাউন্সিলর মাসুদুর রহমান রতন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরান রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন নয়ন, আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান রিপন প্রমুখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি