৪ এপ্রিল ২০২৬

গৌরীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ আর নেই
দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে রোববার ( ২১ জানুয়ারি ) সকাল সাড়ে আটটার সময় উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন।
তিনি স্ত্রী, দুই পুত্র, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৮ বছর।
জানাগেছে, তিনি উপজেলা আওয়ামীলীগের ত্যাগী এবং নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন সকলের গ্রহণযোগ্য। সাবেক এমপি মরহুম ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের সময় তিনি রাজনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিলা রেখেছেন। তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। এছাড়াও তিনি একজন গ্রাম্য সালিশ দরবারি হিসেবে সারা উপজেলায় ছিলেন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী আদর্শকে বুকে ধারন করে গেছেন।প্রতি বছরই তিনি  দলের সহযোগিতায় ১৫ আগষ্ট  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বোকাইনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে কাঙ্গালি ভোজ ও আলোচনা সভার আয়েজন করেছেন। উপজেলা মহিলা শ্রমিকলীগের সর্ব প্রথম কমিটি গঠনেও তিনি অগ্রণী ভুমিকা পালন করেন।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন। আজ বাদ আছর মামুদনগরস্থ মরহুমের নিজ বাড়িতে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি