৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে ৩ কেজি গাজা উদ্ধার, আটক-১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ৩ কেজি গাজা উদ্ধার, আটক-১

মো. হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিনের নেতৃত্বে মাদক উদ্ধারের আর একটি সফল অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ (৮ জুন) সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৩ কেজি গাজাসহ মাদক সম্রাট আজমুল হক উরফে নাজমূলকে (৪৩) আটক করেছে।

আটককৃত মাদক সম্রাট উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আঃ কাদিরের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খানের নেতৃত্বে, এস আই নজরুল ইসলাম ও সঙ্গিয় ফোর্স নিয়ে ওইদিন দুপুর দেড়টায় এ অভিযান পরিচালনা করেন। পরে উল্লেখিত গ্রাম থেকে৩ কেজি গাজাসহ গাঁজা সম্রাট নাজমুলকে আটক করা হয়।

সে অটো চালানোর পাশাপাশি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছিলো। আটককৃত মাদক সম্রাট আজমুল হক উরফে নাজমুল জানায়, উদ্ধারকৃত গাজা সে নান্দাইল থেকে কিনে অটো দিয়ে এখানে নিয়ে আসে।

এ ব্যাপারে গৌরীপুর থানা অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে ইয়াবা বিক্রিরও অভিযোগ রয়েছে। সে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম ব্যবহার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি