৩ এপ্রিল ২০২৬

গৌরীপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথী
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৬ সেপ্টেম্বর) ২০২৩ সকাল ১০ টায় পুজা উদযাপন পরিষদ ও গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ মতিউর রহমান, গৌরীপুর পাবলিক কলেজে অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, পৌর কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, মাসুদ মিয়া রতন, নরোত্তম সংঘের কর্ণধার পরম বৈষ্ণব অভিরাম দাস অলক, সমিরণ চন্দ্র সাহা, আওয়ামীগ নেতা সত্যেন দাস, অজিত কুমার মোদক, গোবিন্দ বণিক, যতীন্দ্র চন্দ্র বর্মণ, মানিক চন্দ্র সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিধান করা হয়। দুপুর ১ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা শোভাযাত্রার উদ্বোধন করেন পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দ জিউ মন্দিরে এসে শেষ হয়। অনুষ্ঠানে শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়। গোবিন্দ জিউ মন্দিরের কল্যাণার্থে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা তার পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার সম্মতি জ্ঞাপন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি