৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহার ঈদ উপহার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গৌরীপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহার ঈদ উপহার বিতরণ
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের গৌরীপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ব্যক্তিগত উদ্যোগে ( RMG ) ইন্টারন্যাশানাল চত্বরে সোমবার (১৭ এপ্রিল ) পৌরসভা সহ ১০ টি ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন, খতিব, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী। উপস্থিত ছিলেন ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহিদাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিদ হাসনাত দোলন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, সাবেক মেম্বার এখলাছ উদ্দিন নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি