৩ এপ্রিল ২০২৬

গৌরীপুরে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ( ২১ আগষ্ট ) টেংগাপাড়া যুব স্পটিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২১ আগষ্ট ) বিকেল ৪ টায় ট্যাঙ্গাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে টেংগাপাড়া তরুণ ফুটন্ত গোলাপ বনাম কাছিমপুর স্টুডেন্ট ক্লাব। উভয় দলের হাড্ডা হাড্ডি হাড্ডি খেলায় শেষ পর্যন্ত ড্র হওয়ায় তাদের মাঝে ট্রাইবেগারে চ্যাম্পিয়ন হয়ে টেংগাপাড়া তরুণ ফুটন্ত গোলাপ পুরষ্কার জিতে এবং রানার্স আপ হিসেবে পুরষ্কার গ্রহণ করে কাশিমপুর স্টুডেন্ট ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পূর্বাঞ্চলের গর্ব বিশিষ্ট চিকিৎসক ও নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন সরকার, ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ সরিষা ইউনিয়নের চেয়ারম্যান একরাম হোসেন, সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহমেদ ভূঁইয়া, গৌরীপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উছমান গণি, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য তাহের উদ্দিন, ৩ নং ওয়ার্ডের মেম্বার জুয়েল মিয়া প্রমুখ।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি