৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে মটর সাইকেল-সিএনজি মুখমুখি সংর্ঘষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গৌরীপুরে মটর সাইকেল-সিএনজি মুখমুখি সংর্ঘষে নিহত ১
মো. হুমায়ুন কবির,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ২৩ সেপ্টেম্বর দুপুর দিকে গৌরীপুর-কেন্দুয়া আঞ্চলিক সড়কের শাহগঞ্জ গাগলার মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বোকাইনগর মামুদ নগর এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে। তিনি অচিন্তপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে ঘটনারদিন উজ্জল মিয়া আরও তিনজনকে নিয়ে অচিন্তপুর থেকে মটর সাইকেল চালিয়ে শাহগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল চালক উজ্জল মিয়া ঘটনাস্থলে মারা যান ও উভয়যানের দশজন যাত্রী মারাত্মভাবে আহত হন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বাংলাপ্রেসকে জানান- নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি