৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে : গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার ময়মনসিংহের গৌরীপুরে খেলাধূলাকে কেন্দ্র করে শিশু ছেলের সাথ প্রতিবেশীর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আরিফুল ইসলাম হীরা (৩৫) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৯ জানুয়ারী) ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। নিহত হীরা গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। হীরার ছোট ভাই আশিকুল ইসলাম মানিক (২৮) জানান, ১২ জানুয়ারী তার বড় ভাইয়ের ছেলে জিহান (৮) কে প্রতিবেশী লাল মিয়ার (৪০) ছেলে পিয়েল (১৩) খেলাধূলা করার সময় মারধর করে।

এ নিয়ে ওই দিন সন্ধ্যায় লাল মিয়ার সাথে হীরার তুমুল বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে রাত ১১ টার দিকে বাড়ি ফেরার পথে লাল মিয়ার নেতৃত্বে ৬ জন রামদা দিয়ে হীরার উপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে মারাত্মক রক্তাক্ত জখম করেন। এসময় তাকেও (মানিক) রক্তাক্ত জখম করা হয়। তিনি আরো বলেন, আহত হীরা ও তাকে ওইদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হীরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখান থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে আইসিওতে রাখা হয়। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার ভোর ৪টার দিকে সেই হাসপাতালে মারা যান হীরা।

স্থানীয় লোকজন জানান, ঘটনার পর থেকে হামলাকারী প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ১০ টায় হীরার বাড়িতে ছুটে যান গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ১২ জানুয়ারী সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে ছিলেন। এরপর থানায় কেউ এ ঘটনায় অভিযোগ দায়ের করেননি। তিনি আরো বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি