৩ এপ্রিল ২০২৬

গৌরীপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৩ মে ) কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপি কৃষি মেলা শুরু অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ( ভারপ্রাপ্ত ) ইউএনও আফরোজা আফসানা। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন প্রমুখ। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, এ মেলা চলবে ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩দিন । মেলায় ৬টি স্টল রয়েছে । উপজেলার ৯৪ জন কৃষকের উৎপাদিত কন্দাল ফসল প্রদর্শিত হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি