৯ জুলাই ২০২৬

গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পাইলট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পাইলট

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   গ্রিস বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমানে মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায়। এর পরপরই দেশটির জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করেছে।

তবে ক্ষতিগ্রস্ত বিমানটি থেকে পাইলটকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আন্দালু এজেন্সি

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে থাকা অবস্থায় যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়।

এরপরই পাইলট বিমানটিকে জরুরি ভিত্তিতে ওই দ্বীপের বিমানবন্দরে অবতরণ করান।

স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মারিয়া মুজাকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি