১০ মে ২০২৬

গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:১১ পিএম
গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ স্থানীয়রা একটি ট্রাকে আগুন দেয়।  কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। শনিবার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাঘচালা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে।

এক পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর নিহত হয়। এরপর বিক্ষুদ্ধ স্থানীয়রা চোরদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজনই মারা গেছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে। এছাড়া, তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি