গুলির ঘটনার পর প্রাক্তন টাইগারকে দেখতে গেলেন দিশা
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়ির বাইরে গুলির ঘটনার পর তার সঙ্গে দেখা করতে ছুটে গেলেন অভিনেত্রী দিশা পাটানি। জামনগরে একটি অনুষ্ঠানে থাকার পর মুম্বাইয়ে ফিরে টাইগারের জুহুর বাসভবনে যান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম মুভি টকিজ–এর প্রতিবেদন অনুযায়ী, পাপারাৎসিদের ধারণ করা ভিডিওতে অভিনেতার বাড়িতে দিশার প্রবেশের দৃশ্য দেখা গেছে।
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগারের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে কয়েক রাউন্ড গুলি চালান। এ ঘটনায় টাইগার সরাসরি গুলিবিদ্ধ হননি। তবে ঘটনাটি ঘিরে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও খুঁজে বের করতে বিশেষ দল গঠন করা হয়েছে। হামলার পেছনের উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে ঘটনার পর টাইগারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও অভিনেতার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাইগার-দিশার সম্পর্ক নিয়ে চর্চা
টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। একসময় তাদের প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল। ‘বাঘি ২’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন তারা।
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি এই দুই তারকা।
গুলির ঘটনার পর টাইগারের বাড়িতে দিশার উপস্থিতি নতুন করে তাদের সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাংয়ের বার্তা
সঙ্গীত একাডেমি