হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১১৯ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩১ শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৬৫ শিশুর।
আক্রান্তদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ শিশু।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
৫৪ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি