২৩ এপ্রিল ২০২৬

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৩৮ শিশু মৃত্যু হয়েছে।

 

এদিকে গত একদিনে আরও ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর এই সময়ে সারাদেশে মোট ২৭ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৭ হাজার ৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন শিশু।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি