২ মে ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:০১ পিএম
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

 


বাংলাপ্রেস ডেস্ক:দেশেগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ হতে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়া ৪৯ রোগী মারা গেছে।

একই সময়ে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের লক্ষণ দেখা গেছে ১ হাজার ১৭০ জনের শরীরে। আর হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৬৫০ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি